WhatsApp-এ গ্রাহকের সাথে কথা বলুন নিজের ব্যবসার নামে। পুরো টিমের জন্য একটি ইনবক্স, দিনরাত স্বয়ংক্রিয় উত্তর, আর প্রতিটি বার্তার হিসাব।
প্ল্যাটফর্ম থেকে সরাসরি নেওয়া সংখ্যা, হাতে লেখা নয়
ব্যবসার ধরন বেছে নিলে পুরো প্ল্যাটফর্ম সেই ভাষায় সাজে: হাসপাতালে রোগী ও বিভাগ, দোকানে ক্রেতা ও পণ্য, কোচিংয়ে শিক্ষার্থী ও কোর্স। তালিকায় না থাকলে নিজে লিখে নিন।
হাসপাতাল ও ক্লিনিক · ডায়াগনস্টিক সেন্টার · ডেন্টাল কেয়ার · ডাক্তারের চেম্বার · ফিজিওথেরাপি · চক্ষু চিকিৎসা ও চশমা · ফার্মেসি · পশু চিকিৎসা ও পেট কেয়ার
অনলাইন দোকান ও এফ-কমার্স · পোশাক ও ফ্যাশন · জুতা ও ব্যাগ · ইলেকট্রনিক্স ও মোবাইল · কম্পিউটার ও অ্যাক্সেসরিজ · মুদি ও সুপারশপ · কসমেটিকস ও স্কিনকেয়ার · জুয়েলারি · ফার্নিচার ও ঘর সাজানো · বই ও স্টেশনারি · খেলনা ও শিশুপণ্য · কৃষিপণ্য, বীজ ও সার · পাইকারি ও ডিস্ট্রিবিউটর · গাড়ি ও মোটরসাইকেল · হার্ডওয়্যার ও নির্মাণসামগ্রী
রেস্টুরেন্ট ও ক্যাফে · বেকারি ও কেক · হোম কুকিং ও ক্যাটারিং
স্কুল ও কলেজ · কোচিং সেন্টার · প্রশিক্ষণ ও অনলাইন কোর্স · ভাষা শিক্ষা · বিদেশে উচ্চশিক্ষা পরামর্শ
ট্রাভেল ও ভিসা এজেন্সি · হোটেল ও রিসোর্ট · এয়ার টিকেটিং · হজ ও ওমরাহ · রেন্ট-এ-কার
রিয়েল এস্টেট · ডেভেলপার ও নির্মাণ · ইন্টেরিয়র ডিজাইন · সোলার ও বিদ্যুৎ
সেলুন ও পার্লার · স্পা ও ম্যাসাজ · জিম ও ফিটনেস
বিদেশে কর্মসংস্থান (লাইসেন্সধারী) · দেশে নিয়োগ ও এইচআর
আইটি ও সফটওয়্যার · ডিজিটাল মার্কেটিং · আইনি সেবা · হিসাব ও কর পরামর্শ · বীমা · অনুবাদ ও দোভাষী · ইভেন্ট ম্যানেজমেন্ট · কুরিয়ার ও লজিস্টিকস · প্রিন্টিং ও প্যাকেজিং · মেরামত ও সার্ভিসিং · ক্লিনিং ও ফ্যাসিলিটি · ফটোগ্রাফি ও ভিডিও
এনজিও ও সমবায় · মাইক্রোফাইন্যান্স · ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান · একাধিক সেবা
গ্রাহক যোগাযোগের পুরো কাজটাই এক জায়গায়
Meta ট্রেড লাইসেন্স ও ঠিকানা যাচাই করে প্রতিষ্ঠানের নাম অনুমোদন করে। গ্রাহক নম্বর সেভ না করেও আপনাকে চিনবেন।
একজনের ফোনে আটকে থাকবে না। কে কোন গ্রাহক দেখছেন, কী উত্তর গেছে — সব একসাথে।
রাত দুটোয় কেউ লিখলেও উত্তর যায়। কোন সেবার কথা জিজ্ঞেস করলেন, নিজে থেকেই রেকর্ড হয়।
হাজার গ্রাহককে একসাথে, প্রত্যেকের নাম ধরে। সম্মতি ব্যবস্থাপনা ও দৈনিক সীমা নিজে থেকেই মানা হয়।
Meta প্রাপকের দেশ অনুযায়ী চার্জ করে। পাঠানোর আগেই দেশভিত্তিক খরচ দেখানো হয়, বিলের পরে নয়।
Meta-র অফিসিয়াল উইন্ডোতে কয়েক ক্লিকে আপনার নম্বর যুক্ত হয়। কারও জন্য অপেক্ষা করতে হয় না।
কোনো লুকানো স্তর নেই। যা আছে, সবার জন্য আছে।
মাসিক সাবস্ক্রিপশন, যেকোনো সময় বন্ধ করা যায়
WhatsApp মেসেজের খরচ আলাদা: Meta প্রাপকের দেশ অনুযায়ী নেয়, সরাসরি Meta-কে পরিশোধ হয়। THB এতে কোনো মার্কআপ নেয় না। গ্রাহক নিজে লিখলে ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বিনামূল্যে।
প্রতি মাসে ইমেইলে রিমাইন্ডার, এক ক্লিকে bKash, Nagad, রকেট বা কার্ডে পরিশোধ। বকেয়া থাকলে পাঠানো থেমে যায়, পরিশোধ করলেই সঙ্গে সঙ্গে আবার চালু।
সব অনলাইনে, নিজে নিজে। কারও সাথে দেখা করতে বা অপেক্ষা করতে হবে না।
প্রতিষ্ঠানের নাম, মোবাইল আর ইমেইল দিয়ে দুই মিনিটে অ্যাকাউন্ট। সাথে সাথে আপনার নিজস্ব ক্লায়েন্ট আইডি।
bKash, Nagad, রকেট বা কার্ডে পরিশোধ। টাকা পৌঁছানো মাত্র অ্যাকাউন্ট চালু, রসিদ ইমেইলে।
"Meta দিয়ে সংযুক্ত করুন" চাপুন, Meta-র উইন্ডোতে ব্যবসা ও নম্বর বাছুন, SMS-এ আসা কোড দিন।
গ্রাহকের বার্তা আসবে টিমের ইনবক্সে। স্বয়ংক্রিয় উত্তর, ব্রডকাস্ট, রিপোর্ট সব প্রস্তুত।
তিনটির একটিও না থাকলে প্রক্রিয়া শুরু করা যায় না — তাই আগেই জানিয়ে রাখছি
Meta প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে। ব্যক্তিগত নামে হয় না।
যে নম্বরে বর্তমানে WhatsApp চলছে না, অথবা যেটি ছেড়ে দেওয়া যাবে।
Meta সরাসরি বার্তার খরচ নেয়। কার্ড না থাকলে আমাদের সাথে কথা বলুন।
শুরু করার আগে যা জানতে চান
THB Reach হলো ব্যবসার গ্রাহক যোগাযোগের প্ল্যাটফর্ম। Meta-র অফিসিয়াল WhatsApp Business Platform (Cloud API)-এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের নামে বার্তা যায়, পুরো টিম একটি ইনবক্স থেকে উত্তর দেয়, আর স্বয়ংক্রিয় উত্তর, ব্রডকাস্ট, অর্ডার ও রিপোর্ট এক জায়গায় থাকে।
অ্যাপটি একটি ফোনে চলে, একজন একসাথে সামলান। এখানে একই নম্বরে পুরো টিম কাজ করে, দিনরাত স্বয়ংক্রিয় উত্তর যায়, Meta-অনুমোদিত টেমপ্লেটে সম্মতি দেওয়া অনেক গ্রাহককে একসাথে বার্তা পাঠানো যায়, আর কে কখন কী উত্তর দিয়েছেন তার হিসাব থাকে।
মাসিক ৳২,৯৯০। প্রথম ২০ জন প্রথম ১২ মাস ৳১,৯৯০ করে দেবেন। একটাই প্যাকেজ, সব সুবিধা সহ। WhatsApp মেসেজের খরচ আলাদা, সরাসরি Meta-কে।
Meta প্রাপকের দেশ ও বার্তার ধরন অনুযায়ী প্রতিটি বার্তার জন্য চার্জ নেয়। গ্রাহক নিজে লিখলে ২৪ ঘণ্টার মধ্যে আপনার উত্তর বিনামূল্যে। ব্রডকাস্টের আগে আনুমানিক খরচ দেখানো হয়, আর THB এতে কোনো মার্কআপ নেয় না।
একটি Facebook অ্যাকাউন্ট, এমন একটি মোবাইল নম্বর যেটিতে এখন WhatsApp চালু নেই এবং যাতে SMS বা কল আসে, আর প্রতিষ্ঠানের নাম দেখাতে Meta-র ব্যবসা যাচাইয়ের জন্য ট্রেড লাইসেন্স।
bKash, Nagad, রকেট, কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ে অনলাইনে। টাকা পৌঁছানো মাত্র সেবা চালু হয় ও রসিদ ইমেইলে যায়। মেয়াদ শেষের আগে রিমাইন্ডার পাবেন।
প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য আলাদা রাখা হয়, Meta-র অ্যাক্সেস টোকেন এনক্রিপ্ট করে সংরক্ষিত হয়, আর আমরা কারও তথ্য বিক্রি বা বিজ্ঞাপনে ব্যবহার করি না। যেকোনো সময় নিজের তথ্য এক্সপোর্ট বা মুছে ফেলার অনুরোধ করতে পারবেন।
হ্যাঁ, যেকোনো সময় নবায়ন বন্ধ করা যায়, পরিশোধিত মেয়াদ পর্যন্ত সেবা চলে। প্রথমবার নিলে ৩০ দিনের মধ্যে সন্তুষ্ট না হলে প্রথম মাসের পুরো টাকা ফেরত।